চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে কল সেন্টারে জনতার ঢল: শত শত ল্যাপটপ লুট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানে কল সেন্টারে জনতার ভিড় ও ল্যাপটপ লুটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ইসলামাবাদে একটি কল সেন্টারে সরকারি তদন্ত সংস্থা অভিযান চালানোর সময় সেখানে ঢুকে পড়ে স্থানীয় জনতা। সেখানে প্রবেশ করে তারা যা পেয়েছে তা লুট করে নিয়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) সম্প্রতি ইসলামাবাদের সেক্টর এফ-১১ তে অবস্থিত চীনা নাগরিকদের পরিচালিত কল সেন্টারে অভিযান চালায়। এই দোকানের বিরুদ্ধে অভিযোগ, তারা ভুয়া কল সেন্টার পরিচালনা করে আসছিল। নেই কোনো বৈধতা। ওই সময় দোকানে ঢুকে পড়ে জনতা। লুট করে নিয়ে যায় সব।

এ ঘটনার ভিডিওতে দেখা যায়, তরুণ থেকে শুরু করে বয়স্ক–সবাই যে যা পারছেন তা নিয়ে দোকান থেকে বেরিয়ে আসছেন। তারা ল্যাপটপ, মনিটন, ডেক্সটপ, কিবোর্ড, এক্সটেনশন লুট করেন। দোকানের কোনোকিছুই আর বাকি রাখেননি। কেউ কেউ তো ফার্নিচারও নিয়ে আসেন। কারও হাতে দেখা যায় থালা-বাসন ও চামচ।

এই ভিডিও মাইক্রোব্লগিং সাইট এক্সে শেয়ার করে একজন লেখেন, ‘ইসলামাবাদে চীনাদের পরিচালিত একটি কল সেন্টারে লুটপাট করেছে পাকিস্তানিরা; পবিত্র রমজান মাসে আসবাবপত্র ও কাটলারিসহ শত শত ল্যাপটপ ও ইলেকট্রনিক যন্ত্রাংশ চুরি হয়েছে।’

এদিকে, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির অভিযানে সেখান থেকে গ্রেপ্তার হন দোকানের সঙ্গে যুক্ত ১৪ জন। এদের মধ্যে চীনা ছাড়াও আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। তবে এর মধ্যেই কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামাবাদফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিল্যাপটপ লুট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT