ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফা আলোচনায় অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (১৯ এপ্রিল) এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা শুধু নিরাপত্তার কারণেই। জেডি অসাধারণ।’
এর আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়াল্টজ এবং জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছিলেন, ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভ্যান্স।
তবে শেষ পর্যন্ত নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তাকে এই সফর থেকে বিরত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠক ঘিরে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।







