আন্তর্জাতিক

ভারী বৃষ্টির পর ভারতের রাস্তায় কুমির!

ভারতের রাস্তায় কুমির দেখা গেছে, ভারী বৃষ্টির পর জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের রাস্তায় ভারী বৃষ্টির পর কুমির দেখা গেছে, জলাবদ্ধতা ও জলজ প্রাণীর উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাধারণত কুমিরের বসবাস নদী, খাল কিংবা জলধারায় কিন্তু সেই কুমির যখন যানজটের রাস্তায় উঠে আসে তখন চমকে যাওয়ারই কথা। ভারতের মহারাষ্ট্রের উপকূলীয় জেলা রত্নাগিরির রাস্তায় হেঁটে যাচ্ছে একটি কুমির। এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (১ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টির পর চিপলুনের রাস্তায় কুমিরটিকে হাঁটতে দেখে যাত্রীরা ভিডিও করে।

ভিডিও-তে দেখা যায়, তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাস্তা কিছুটা অন্ধকার হওয়ায় গাড়িগুলো লাইট জ্বালিয়ে চলছে। এমন সময় একটি বড় কুমির গাড়ির সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আর গাড়িগুলোও তাকে সাইড দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

কুমিরটি নিকটবর্তী শিব নদী থেকে উঠে এসেছে বলে সন্দেহ করছে স্থানীয়রা। শিব নদী মূলত কুমিরের আবাসস্থল হিসেবেও পরিচিত।

বিষয়:কুমির ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…