চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঞ্চে বসে থেকেই লিগ শুরু হবে রোনালদোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

রায়ো ভায়েকানোর বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচে প্রথমার্ধের পর রোনালদোকে তুলে নিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। ক্ষোভে ম্যাচের মাঝেই মাঠ ছেড়ে যান সিআর সেভেন, কাউকে কিছু না বলেই। যা নিয়ে বেজায় চটেছেন ইউনাইটেড কোচ। প্রিমিয়ার লিগের শুরুটা রোনালদোকে বেঞ্চে বসেই করতে হতে পারে, ইঙ্গিত দিয়েছেন সেটিরও।

চ্যাম্পিয়ন্স লিগ, চ্যাম্পিয়ন্স লিগ করে গোটা দলবদল মৌসুম পার করেছেন রোনালদো। এ মৌসুমে সেই চ্যাম্পিয়ন্স লিগে আর খেলা হচ্ছে না তার। থেকে গেছেন ইউরোপায় খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডেই। কিন্তু প্রাক-মৌসুম প্রস্তুতির সময়টা তো রোনালদো ছিলেন অনুপস্থিত, ছিলেন পারিবারিক কারণে ছুটিতে। তাকে অবশ্য যথেষ্ট সময়ও দিয়েছিলেন নতুন কোচ টেন হাগ। সেটি কাজে লাগাতে পারেননি মহাতারকা। আর কোনো ক্লাবই যে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর প্রতি আগ্রহ দেখায়নি।

রোনালদোকে তাই ফিরতে হয়েছে রেড ডেভিল ক্যাম্পেই। ততদিনে প্রাক-মৌসুম পর্ব-প্রস্তুতি প্রায় শেষের ধাপে। ফিরে আবার বিতর্কেও জড়িয়েছেন ৩৭ বর্ষী পর্তুগিজ। ভায়েকানোর বিপক্ষে প্রথমার্ধের পর মাঠ ছাড়ার ওই কাণ্ড ঘটিয়েছেন। সেটা ঘিরেই এখন শিরোনামে তিনি। এরিক টেন যে রোনালদোর এমন আচরণ একেবারেই প্রত্যাশা করেননি, ম্যাচ শেষে বলেছেনও।

‘আমি অবশ্যই এটা মেনে নেবো না। এটা অগ্রহণযোগ্য। সকলকে নিয়েই আমরা একটি দল। আপনাকে অবশ্যই ম্যাচ শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে।’

রোববার ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে নামবে ইউনাইটেড। সেই ম্যাচে রোনালদো সুযোগ পাবেন না বলেই খবর! আপতত রোনালদোকে পরিকল্পনা থেকে সরিয়ে রাখছেন এরিক টেনও। জাডেন সানচো, অ্যান্থনি মার্শাল ও মার্কাস র‌্যাশফোর্ডকে নিয়ে আক্রমণের ছক কষছেন ডাচম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরিক টেনব্রাইটনম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT