চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিপিবির উপদেষ্টামণ্ডলী থেকে মনজুরুল আহসান খানকে অব্যাহতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় পার্টির শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের গঠনতন্ত্র অনুযায়ী কমরেড মনজুরুল আহসান খানকে উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তার সদস্যপদ আগামী ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে।

আজ সোমবার ২৬ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় পার্টির শৃঙ্খলা, রীতি-নীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে কোনো পদক্ষেপ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে সারাদেশের পার্টি কমরেডদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সদস্যপদ স্থগিত থাকাকালীন তার বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ উত্থাপিত হলে আবারও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভায় এসময় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, অধ্যাপক এ. এন. রাশেদা, লক্ষ্মী চক্রবর্তী, মোতালেব মোল্লা, কর, কেন্দ্রীয় কমিটির সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা, কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান, কন্ট্রোল কমিটির সদস্য মাহবুব আলম, ডা. এম. এ. সাঈদ, আবু হোসেন, কাজী সোহরাব হোসেন, সুজাত আলী, কেন্দ্রীয় সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আব্দুল্লাহ ক্বাফি রতন, অধ্যাপক এম এম আকাশ, আহসান হাবীব লাবলু, ডা. দিবালোক সিংহ, অ্যাড. এমদাদুল হক মিল্লাত, জলি তালুকদার, অ্যাড. মন্টু ঘোষ, মনিরা বেগম অনু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপদেষ্টাবাংলাদেশের কমিউনিস্ট পার্টিমনজুরুল আহসান খানসিপিবিস্থায়ী অব্যাহতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জুন ২৯, ২০২৬

শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

জুন ২৯, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

জুন ২৯, ২০২৬

ব্রাজিল-জাপান লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ২৯, ২০২৬

জার্মানির বিপক্ষে ‘জীবনের সেরা সুযোগ’ কাজে লাগাতে চায় প্যারাগুয়ে

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT