কক্সবাজারের হোটেল-রিসোর্ট ও রেস্তোরাঁয় বড় ধরনের ভ্যাট ফাঁকির ঘটনা ঘটেছে বলে জেলা প্রশাসক প্রতিবেদন দিয়েছে। তবে এরসঙ্গে একমত নন জেলার ভ্যাট কমিশনার। প্রকৃত সত্য জানতে কক্সবাজারের ভ্যাট কমিশনারকে তলব করে ১৮ জুনের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট। ভ্যাট ফাঁকির ঘটনায় সত্যতা আছে বলেছেন দুদকের আইনজীবী।






