চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আদালত
A A

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর নেতৃত্বাধীন তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

৩০ ডিসেম্বর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘকালের দ্বিপাক্ষিক ঐতিহাসিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

এসময় চীনের রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে দেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের বিষয়ে প্রধান বিচারপতি কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে চীন বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত মর্মে তিনি প্রধান বিচারপতিকে অবহিত করেন। বিশেষ করে, তিনি দুই দেশের বিচার ব্যবস্থায় পারস্পরিক মিথস্ক্রিয়া সৃষ্টিতে উভয় দেশের বিচারকগণের সমন্বয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং প্রধান বিচারপতিকে চীন ভ্রমণের আমন্ত্রণ জানান।

সাক্ষাতকালে চীনের রাষ্ট্রদূত প্রধান বিচারপতিকে অবহিত করেন যে জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় তার দেশ বাংলাদেশকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ করেছে। তিনি আরও জানান যে সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে যে আকস্মিক বন্যার প্রাদূর্ভাব ঘটেছিলো তা মোকাবেলায় চীন বাংলাদেশকে সহায়তা প্রদান করেছে। পারস্পরিক সুসম্পর্কের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধান বিচারপতি চীনের রাষ্ট্রদূতকে বিপ্লবোত্তর বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং উভয় দেশের বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের পক্ষ হতে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বিশেষ করে উল্লেখ করেন যে ছাত্র-জনতার স্বতস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত জুলাই-আগস্ট বিপ্লবোত্তর বাংলাদেশের বিচার বিভাগ দেশে মানবাধিকারের সর্বোচ্চ সুরক্ষা প্রদানে বদ্ধপরিকর রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিনপ্রধান বিচারপতিবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের ধাপে ধাপে উত্থান ভালো লাগছে: কাজী কামাল

জুন ২৭, ২০২৬

তারুণ্যে বিপ্লবে বিদ্রোহী নজরুল: অনন্য গবেষণাগ্রন্থ

জুন ২৭, ২০২৬

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো

জুন ২৭, ২০২৬

উরুগুয়ে ফুটবলে কিছু দিতে পারিনি: বিয়েলসা

জুন ২৭, ২০২৬

মালয়েশিয়া-চীন সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT