চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের মথুরার একটি গ্রামে তিন সন্তানকে হত্যার পর এক দম্পতি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তাদের ঘর থেকে একটি ভিডিও বার্তা এবং দেয়ালে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন মনীশ কুমার (৩৫), তার স্ত্রী (আনুমানিক ৩২) এবং তাদের তিন সন্তান- হানি (৮), প্রিয়াংশী (৫) ও প্রতীক (৩)।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, পরিবারটি দুধের সঙ্গে বিষ মিশিয়ে আত্মহত্যা করতে পারে।

পরে সিনিয়র পুলিশ সুপার শ্লোক কুমার জানান, নিজ বাড়ির একটি ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, মনীশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, তার স্ত্রী ঝুলন্ত অবস্থায় এবং তিন সন্তানের মৃত্যু শ্বাসরোধে হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, শিশুরা খেলতে বাইরে না আসায় গ্রামবাসীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে মনীশের ভাই জানালা দিয়ে ঘরের ভেতরে তাকিয়ে কোনো সাড়াশব্দ না পেয়ে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং তাদের মৃত অবস্থায় দেখতে পান।

Reneta

মৃত্যুর আগে মনীশের রেকর্ড করা একটি ভিডিও বার্তায় তিনি বলেন, তারা নিজেদের ইচ্ছায় মারা যাচ্ছেন এবং এতে কারও দোষ নেই। তিনি আরও বলেন, কাউকে যেন এ ঘটনায় হয়রানি করা না হয়। তিনি নিজেকে ভীষণ বিষণ্ন বলে উল্লেখ করেন।

ভিডিও বার্তায় তিনি আরও জানান, সম্প্রতি ১২ লাখ টাকায় একটি জমি বিক্রি করেছেন এবং এ ঘটনায় জমির ক্রেতার কোনো দায় নেই বলেও স্পষ্ট করেন।

এ ছাড়া বাড়ির দেয়ালে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে লেখা ছিল—তারা নিজেদের ইচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ভিডিও ও চিরকুটের ভিত্তিতে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩ সন্তানকে হত্যাএক দম্পতির আত্মহত্যাভারতের উত্তরপ্রদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

দেশকে সুন্দর রাখতে কী করতে বললেন প্রধানমন্ত্রী?

আগস্ট ৩, ২০২৬

‘কথা দিলাম তোমার ছবি করব’- শাকিবকে ববিতা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অস্টটা’র ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার’ উদ্যোগের যাত্রা শুরু

আগস্ট ৩, ২০২৬

পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT