এইচটি বাংলা

কাঁদলেই কিশোরীর চোখ থেকে বের হচ্ছে পাথর!

কিশোরীর চোখে পাথর বের করার জন্য চিকিৎসা করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি কিশোরী তার চোখে পাথর বের করার জন্য চিকিৎসকের কাছে এসেছে, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৫ বছর বয়সী এক কিশোরী কাঁদলেই চোখ থেকে বের হচ্ছে পাথর। বিষয়টি নিয়ে ভয় পাচ্ছেন কুসংস্কারাচ্ছন্ন এলাকাবাসী।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

ভারতের উত্তরপ্রদেশের কনৌজের গাদিয়া বালিদাসপুরের বাসিন্দা ওই কিশোরীর অভিভাবকরা জানিয়েছেন, গত কয়েকমাস ধরে সেই কিশোরীর চোখ অনেক শুকিয়ে গিয়েছে। আর কাঁদলেই বের হচ্ছে ছোট ছোট পাথর।

এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে এলাকাবাসীদের একাংশ। তাদের ধারণা কিশোরীর উপর কোনও ‘অতৃপ্ত আত্মা’ ভর করেছে। সেই কারণে এমনটা হচ্ছে। এর পাশাপাশি অনেকে এটি অশনি সংকেত বলেও ধরে নিচ্ছেন। বলাই বাহুল্য এটি কুসংস্কার ছাড়া কিছুই নয়।

সংবাদে আরও প্রকাশ, এধরণের ঘটনা অতি বিরল। শেষবার ইয়েমেনে এক ১২ বছরের কিশোরীর এমনটা ধরা পড়েছিল। তার ক্ষেত্রে চোখ থেকে বের হচ্ছিল একই ধরণের পাথর।

এক চক্ষু বিশেষজ্ঞ বলেন, এমন ঘটনার ব্যাখ্যা সেভাবে নেই। সম্ভবত পাথরের কাজ, অর্থাৎ মার্বেল, পাথর কাটা ইত্যাদি কাজ করলে চোখে, নাকে গুঁড়ো প্রবেশ করতে পারে। সেটাই অশ্রুথলিতে কোনওভাবে আটকে যাচ্ছে। অশ্রুথলির গঠনে ত্রুটি থাকার কারণে সেগুলি জমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে সঠিক করে কিছু বলা যাচ্ছে না।

বিষয়:চোখ পাথর ভারতের উত্তরপ্রদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…