শ্রীলঙ্কার মতো ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশেও রয়েছে বলে মন্তব্য করে বিএনপি’র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন: ক্ষমতাসীনদের দুর্নীতির কারণে দেশ তলিয়ে গেছে।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে, যশোরে যুবদল নেতা বদিউজ্জামান ও কুড়িগ্রামে যুবদল নেতা শফিকুর রহমান হত্যার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান রুহুল কবির রিজভী।








