জনপদ

সিলেটে ভোটকেন্দ্রে কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

সিলেটে ভোটকেন্দ্রে কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে ভোটকেন্দ্রে কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসা কেন্দ্রে ২ কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।

বেলা ১২ টায় কেন্দ্রের ভেতরে প্রার্থীদের প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে সমর্থকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।

এদিকে সকাল থেকে সিলেটের বিশ্বনাথ পৌরসভা, ওসমানীনগর উপজেলা পরিষদ এবং গোয়াইনঘাটের ৪টি ইউনিয়ন পরিষদের শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকল কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে।

স্থানীয় সরকার নির্বাচনে ভোটদানে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি ছিলো। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। তবে কোনো কেন্দ্রে ইভিএমের কারিগরি ত্রুটির কারণে ভোটগ্রহণ ধীরগতিতে চলছে বলে অভিযোগ রয়েছে।

বিষয়:ভোটকেন্দ্র সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…