চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরুষদের আত্মহত্যার জন্য নারীদের দায়ী করে সমালোচনার মুখে কাউন্সিলর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
দুটি হাতের স্পর্শ, সহানুভূতি ও সংযোগের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাজে নারীদের ‘কর্তৃত্বপূর্ণ’ ভূমিকার সাথে পুরুষদের আত্মহত্যার যোগসূত্র টেনে মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন সাউথ কোরিয়ার সিউল সিটি কাউন্সিলর কিম কি-ডাক।

বিবিসি জানিয়েছে, সাউথ কোরিয়ার ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিক কিম সিউলের হান নদীর সেতু এলাকায় আত্মহত্যার চেষ্টা সম্পর্কিত তথ্য উপাত্ত সংক্রান্ত একটি রিপোর্ট পর্যালোচনার সময় এই মন্তব্য করেন। কারণ রিপোর্টে দেখা গেছে নদীতে আত্মহত্যার চেষ্টাকারীদের মধ্যে পুরুষের হার ৬৭ শতাংশ থেকে বেড়ে ৭৭ শতাংশ হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়ে যাওয়ায় পুরুষদের জন্য চাকরি এবং বিয়ের জন্য মেয়ে পাওয়া কঠিন হয়ে গেছে বলে মন্তব্য করে কাউন্সিলর কিম বলেছেন, সাউথ কোরিয়া সাম্প্রতিক সময়ে নারী-প্রধান দেশে পরিবর্তন হওয়া শুরু করেছে এবং এটাই পুরুষদের আত্মহত্যার চেষ্টা বেড়ে যাওয়ার আংশিক কারণ হতে পারে।

Banglabid

এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা করছেন কোরিয়ার মানুষ। তারা একে ‘অপ্রমাণিত’ ও ‘বৈষম্যমূলক’ চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। তারা কাউন্সিলরকে তার মন্তব্য প্রত্যাহার করে বরং কীভাবে সমস্যা থেকে উত্তরণ করা যায় সেদিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন।

বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে সাউথ কোরিয়াতেই আত্মহত্যার হার বেশি। লিঙ্গ সমতার দিকে থেকেও দেশটির রেকর্ড খুব বাজে। দেশটিতে সমালোচনা তৈরি করার পর কাউন্সিলর কিম বিবিসিকে বলেছেন, নারী-নিয়ন্ত্রিত সমাজের সমালোচনার উদ্দেশ্য তার ছিল না এবং তিনি পরিণতির কথা চিন্তা করে তার ব্যক্তিগত অভিমত দেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাউন্সিলরপুরুষদের আত্মহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT