চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় আসছেন ডেরেক এইচ শোলেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
ডেরেক এইচ শোলেটের সাক্ষাৎকার, যুক্তরাষ্ট্রের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক এইচ শোলেট। এই সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনী ব্লিনকেনের বিশেষ এই উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকায় আসবেন শোলেট। আসার দিন কোনো কর্মসূচি না থাকলেও পরের দিন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে সন্ধ্যায় ঢাকা ছাড়বেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিশেষ উপদেষ্টা শোলেট তার সফরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আলোচনা করবেন।

Banglabid

জানা গেছে, শোলেটের সফরের আগে ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র থেকে ২ থেকে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসবেন। তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের খুব ভাল সম্পর্ক চলছে। শোলেট এলে আমরা তাকে স্বাগত জানাব।

ব্লিনকেনের বিশেষ উপদেষ্টার এই সফরে কি কি বিষয় থাকছে এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবসময়ই এ বিষয়গুলো যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরেছি। আমাদের উপকার হবে, এমন বিষয় আমরা তাদের সঙ্গে সবসময়ই আলোচনা করি।

Reneta

গত বছরের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর দমন অভিযানের পাঁচ বছর পূর্তিতে দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের ঘোষণা দেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা তিন মাস পর ঢাকা সফর করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস। তার সফরে মধ্য দিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবে পুনর্বাসন শুরু করে দেশটি। গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে ৬২ রোহিঙ্গাকে পুনর্বাসন করে যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন পররাষ্ট্র দপ্তরমিয়ানমার-বাংলাদেশরোহিঙ্গা ইস্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বাসায় তল্লাশি

পরবর্তী

জরুরি অবস্থার মেয়াদ বাড়াল মিয়ানমার সরকার

পরবর্তী
মিয়ানমারে জরুরি অবস্থা বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

জরুরি অবস্থার মেয়াদ বাড়াল মিয়ানমার সরকার

নেতানিয়াহু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতা করতে চান বলে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা করতে চান নেতানিয়াহু

সর্বশেষ

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগস্ট ২৪, ২০২৬

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT