জনপদ

টেকসই উন্নয়নের পূর্বশর্ত দুর্নীতিমুক্ত সরকার: এ এস এম আব্দুল হালিম

প্রধান বক্তা বক্তব্য দিচ্ছেন, জনসমাগমের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমাগমের মধ্যে একজন বক্তা বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন ব্যক্তি উপস্থিত আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপি চেয়ারপার্সনের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি  এ এস এম আব্দুল হালিম বলেন, টেকসই উন্নয়নের পূর্বশর্ত দুর্নীতিমুক্ত সরকার।

বৃহস্পতিবার ১২ জুন জামালপুর জেলার দুর্গম চরাঞ্চলে যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।

তিনি বলেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার নদী ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা না নিয়ে উল্টো সমস্ত টাকা লুটপাট করার ফলে নদী ভাঙ্গন তীব্র হয়েছে। এখন বহু মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে আজ নিঃস্ব হয়েছে। তাই আগামী দিনে আমাদেরকে সকল দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি হবে সবচেয়ে বড় ভালো মানুষের দল তাই জনগণকেও ভালো মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের  শক্তিশালী করতে হবে।

দিনব্যাপী এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব এ এস এম আব্দুল হালিম।

বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকারসহ উপজেলা ও জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন।

বিষয়:জামালপুর বিএনপি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…