স্বাস্থ্য

শনাক্ত বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশ, মৃত্যু ১

চ্যানেল আই অনলাইন সংবাদ কেন্দ্রে মানুষজনের ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর অফিসে মানুষজনের ভিড়, স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিরাপদে কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৩৩তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৮৭৩ জন।

২৪ ঘণ্টার নতুন হিসাবে করোনা সংক্রমণ বেড়েছে ৩ দশমিক ৪৯ শতাংশ। সব মিলিয়ে শনাক্ত বেড়ে হয়েছে ১০ দশমিক ৮৭ শতাংশ। গতকাল এই হার ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৭৩ জন। আগের দিন ৮ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫৯৬ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৩২৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ।

আজ একজন মারা যাওয়ায় এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭২৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭৯৮ জন।

বিষয়:coronavirus COVID-19 করোনা করোনাভাইরাস কোভিড-১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…