বাংলাদেশ

গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু

বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ টিকা দেওয়ার জন্য একজন ব্যক্তির হাতে ইনজেকশন দিচ্ছেন, অন্য একজন ব্যক্তি মাস্ক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৪৯তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৮৮ জন।

শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭৯০ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ।

এর আগে গত ২১ মে এবং তার ৯ দিন পর ৩০ মে আবার মৃত্যু দেখেছে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১০ হাজার ৮২২টি পরীক্ষায় এক হাজার ৭৯০ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৪ লাখ ৮৯ হাজার ৭৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৯ লাখ ৩৮ হাজার ১৫টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৮২৬টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৬৭৮ জনসহ মোট ১৯ লাখ ১০ হাজার ৪৭৭ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১৭ শতাংশ।

মৃত ৩ জনের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী। তারা সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রাম বিভাগের ১ ও খুলনা বিভাগের ১ জন রয়েছেন।

ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৫ কোটি ৭৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৩ লাখ ৬৭ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৩ কোটি ১৬ লাখের বেশি।

বিষয়:corona coronavirus COVID-19 করোনা করোনাভাইরাস কোভিড-১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…