স্বাস্থ্য

শিশুদের করোনার টিকা ২৫ আগষ্ট থেকে

বাংলাদেশে ৫ কোটিরও বেশি ভ্যাকসিন প্রয়োগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী ভ্যাকসিনের বোতল দেখাচ্ছেন, করোনাভাইরাসের টিকা প্রয়োগের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ২৫ আগষ্ট থেকে শুরু হচ্ছে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দান। আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ১৬ শিশুকে টিকা দানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রাজধানীর বঙ্গবন্ধ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কর্মসুচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।

রাজধানীর আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে করোনার টিকা দেয়া হয়। যক্তরাষ্ট্র সরকারের দেয়া শিশুদের উপযোগি ফাইজারের টিকা পাচ্ছে তারা। প্রথম ডোজ টিকা দেবার ৮ সপ্তাহ বা ৫৬ দিন পর দ্বিতীয় ডোজ টিকা পাবে শিশুরা।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি এবং সম্প্রসারিত টিকাদান কেন্দ্র- ইপিআই এর সংশ্লিষ্টরা শিশুদের করোনার টিকা দানে করণীয় তুলে ধরেন।

বিষয়:করোনা করোনাভাইরাস কোভিড-১৯ টিকা ভ্যাকসিন শিশুদের টিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…