অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের মুখে দাঁড়িয়ে ব্রিটিশ-সুইস ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে যে, তাদের তৈরি ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।
এনডিটিভি জানিয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড ভ্যাক্সিন নিয়ে বিভিন্ন অভিযোগে প্রায় ৫০টির বেশি মামলার সম্মুখীন হওয়ার পর এই পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করেছে প্রতিষ্ঠানটি।
গত বছর অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেছিলেন জেমি স্কট নামের এক ব্যক্তি। তার অভিযোগ, ২০২১ সালের এপ্রিলে তিনি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নেন। এরপর তার ব্রেন ইনজুরি হয়। তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধতে শুরু করেছে।
এর আগে অ্যাস্ট্রেজেনেকা তাদের ভ্যাকসিনের কারণে এমন ঘটনা ঘটেনি বলে জানালেও সম্প্রতি ইউকে হাইকোর্টে অ্যাস্ট্রেজেনেকা জানিয়েছে, খুব বিরল হলেও তাদের ভ্যাকসিনে ফ্রম্বোসাইটোফেনিয়া সিনড্রম বা টিটিএস হতে পারে।
সাধারণত বিরল সিনড্রম ফ্রম্বোসাইটোফেনিয়া সিনড্রম বা টিটিএস হলে আক্রান্তের ব্লাড ক্লট হয়, প্লেটলেট কাউন্টও কমে যায়।








