করোনা ভাইরাসের টিকা ‘কোভিশিল্ড’ এবং ‘ভ্যাক্সজেভরিয়া’-এর পার্শ্বপ্রতিক্রিয়া বিষয়ক উদ্বেগের মুখে নিজেদের সব টিকা বাজার থেকে সরিয়ে নিয়েছে অ্যাস্ট্রাজেনেকা।
সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গত ৫ মার্চ ‘ভ্যাক্সজেভরিয়া’ টিকা সরিয়ে নেয়ার আবেদন জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। মঙ্গলবার ৭ মে থেকে সারা বিশ্বব্যাপী টিকা প্রত্যাহার শুরু করেছে অ্যাস্ট্রাজেনেকা।
টিকা প্রত্যাহারের বিতর্কের মুখে অনেকে বলছেন,অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকাতে পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে বলে সারাবিশ্ব থেকে ‘ভ্যাক্সজেভরিয়া’ টিকাটি বাজার থেকে সরিয়ে নেয়া শুরু হয়েছে।
অন্যদিকে টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা বলছে, বাণিজ্যিক কারণে বাজার থেকে টিকা সরিয়ে নেয়া শুরু হয়েছে। এর সাথে পার্শ্বপ্রতিক্রিয়া কোনো বিষয় জড়িত না।
এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা আরও জানায়, বিশ্বে করোনাভাইরাসের টিকার চাহিদা কমে যাওয়ায় বাজার থেকে টিকা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।






