বাংলাদেশ

করোনায় মৃত্যুৃ ১, শনাক্ত ৪০৯

বাংলাদেশে স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসের টিকা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসের টিকা গ্রহণ করছেন, বাংলাদেশে টিকা কার্যক্রমের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৯ হাজার ৩৮১ জন মারা গেলেন এই ভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় আরও ৪০৯ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তাদের নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ৭২৩ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ১১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯.৯৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৫১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৯ হাজার ৯৯৫ জন।

বিষয়:করোনাভাইরাস নতুন শনাক্ত মৃতের সংখ্যা শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…