বাংলাদেশ

করোনায় মৃত্যু ১, শনাক্ত ২৩০

করোনা টিকা দেওয়ার জন্য একজন স্বাস্থ্যকর্মী রোগীর বাহুতে ইনজেকশন দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন স্বাস্থ্যকর্মী করোনা টিকা দেওয়ার জন্য রোগীর বাহুতে ইনজেকশন দিচ্ছেন, স্বাস্থ্যসেবা কার্যক্রমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৯০৬ তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৩০ জন।

করোনায় মোট মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৩২৮ জন। গত বছরের ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) চার হাজার ৬৬৯টি পরীক্ষায় ২৩০ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৯৩ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৭ লাখ ৩০ হাজার ৭৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫০ লাখ ৩৫ হাজার ৬৯৯টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৪৯৮টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ ১২ হাজার ৭৬১ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১৯৪ জনসহ মোট ১৯ লাখ ৫৭ হাজার ২৭১ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তি পুরুষ। তিনি সত্তোরঊর্ধ্ব। তার মৃত্যু সরকারি হাসপাতালে হয়েছে। বিভাগ অনুযায়ী তিনি ময়মনসিংহের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৬১ কোটি এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ লাখ তিন হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৮ কোটি ৬৬ লাখের বেশি মানুষ।

বিষয়:করোনাভাইরাস নতুন শনাক্ত মৃতের সংখ্যা শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…