বাংলাদেশ

করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২২০

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি অনুসরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বিভিন্ন স্থানে মানুষ masks পরে স্বাস্থ্যবিধি মানছেন, চ্যানেল আই অনলাইন সংবাদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৭৮তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এরমধ্য দিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩০৪ জনে দাঁড়ালো।

শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২২০ জন। শনাক্তের হার পাঁচ দশমিক ৫৬ শতাংশ।

এর আগে গত ২১ মে এবং তার ৯ দিন পর ৩০ মে আবার মৃত্যু দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) তিন হাজার ৯৫৯টি পরীক্ষায় ২২০ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পাঁচ দশমিক ৫৬ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৬ লাখ ৪০ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৯ লাখ ৯৯ হাজার ১৬৮টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৩৯ হাজার ৭১২টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ সাত হাজার ১১৯ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৫৪৫ জন সহ মোট ১৯ লাখ ৪৭ হাজার ৩০৭ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০২ শতাংশ।

মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। মৃত দু’জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু’জনই আশিঊর্ধ্ব। মৃতদের মধ্যে একজন রাজশাহী বিভাগের ও একজন খুলনা বিভাগের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৮ কোটি ৭৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ৩৪ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৫ কোটি ৯০ লাখের বেশি মানুষ।

বিষয়:করোনাভাইরাস নতুন শনাক্ত মৃতের সংখ্যা শনাক্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…