বাংলাদেশ

করোনাভাইরাস: দেশে নতুন করে শনাক্ত ৫৪

বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মী করোনার টিকা গ্রহণের জন্য প্রস্তুত, দেশের করোনা পরিস্থিতি উন্নতির চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছে মোট ২০ লাখ ৪৮ হাজার ৭৫৩ জন। 

বুধবার ৬ মার্চ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৬৭২টি নমুনা পরীক্ষায় ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৫০ জনই ঢাকার রোগী। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক শূন্য ৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৭৫৫ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।

বিষয়:করোনা করোনা আপডেট কোভিড-১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…