চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্নেলিয়াসের জোড়া গোলে হারল ফ্রান্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ পূর্বাহ্ণ ০৪, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ক্লাব ফুটবলে গোল করার ধারাবাহিকতা জাতীয় দলের জার্সিতেও ধরে রাখলেন করিম বেনজেমা। চোখ জুড়ানো গোল করে ফ্রান্সকে এনে দিয়েছিলেন লিড। তবে এই ফ্রেঞ্চম্যান নন, ম্যাচ শেষে নায়ক আন্দ্রেয়াস কর্নেলিয়াস। ২৯ বর্ষী খেলোয়াড়ের কাছেই হারল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

শুক্রবার রাতে স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগের ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের খেলায় ফ্রান্সের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে ডেনমার্ক। তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরের হয়ে খেলা ডেনিশ স্ট্রাইকার কর্নেলিয়াস করেন জোড়া গোল।

প্রথমার্ধের খেলা গোলশুন্যভাবে শেষ হয়। ৫১ মিনিটের মাথায় ডি-বক্সে ঢুকে পড়া ক্রিস্টোফার এনকুনকুর ব্যাক পাসে বল নেন বেনজেমা। ঘিরে থাকা প্রতিপক্ষের খেলোয়াড়দের মাঝ থেকে ডান পায়ে বল রিসিভ করে বাম পায়ে নিয়ে সামনের দুইজনকে কাটান ৩৪ বর্ষী রিয়াল স্ট্রাইকার। এরপর আবারো পা বদলের ঝলক দেখিয়ে বাম পায়ের নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করে তিনি ফ্রান্সকে এগিয়ে দেন।

ম্যাচের ৬৮ মিনিটে পিয়েরে-এমিল হজবার্গের বাড়ানো বল আদায় করে গোলমুখে থাকা কর্নেলিয়াস ডান পায়ের শটে লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা টানেন।

ড্রয়ের পথে এগিয়ে চলা খেলার ৮৮ মিনিটে জোয়াকিম মাহেলের পাসে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন কর্নিলিউস। প্রতিপক্ষের এক খেলোয়াড় তাকে পাহারা দিলেও শেষ রক্ষা হয়নি। বাম পায়ের উঁচু শটে গোলরক্ষক হুগো লরিসকে পরাস্ত করে কর্নিলিউস জয়সূচক গোলটি করেন।

গ্রুপে আরেক ম্যাচে ক্রোয়েশিয়াকে তাদের মাটিতে ৩-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রিয়াউয়েফা নেশনস লিগক্রোয়েশিয়াডেনমার্কফ্রান্সবেনজেমালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক মাসেও উদ্ধার হয়নি ‘অপহরণের শিকার’ যুবক, দফায় দফায় মুক্তিপণ দাবি

মে ৭, ২০২৬

অনুশীলন ক্যাম্পের জন্য থাইল্যান্ডের গেল বাংলাদেশ

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমিগ্রেশন ও গ্রিন কার্ডে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি: ব্যাকগ্রাউন্ড চেকে বড় পরিবর্তন

মে ৭, ২০২৬

যে দুই গুণী পাচ্ছেন বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জেট ফুয়েলের দাম কমেছে

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT