চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থান নির্ধারণী ম্যাচেও উত্তাপ, জিতল উরুগুয়ে

কোপা আমেরিকা ২০২৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
উরুগুয়ে ফুটবল খেলোয়াড় গোলের পর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকার চলতি আসরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রোমাঞ্চ ছড়িয়েছে উরুগুয়ে-কানাডা। শুরুতে এগিয়ে যাওয়ার পর খানিকের মধ্যেই ম্যাচে ফেরে কানাডা। পরে এগিয়ে যায় আসরে প্রথমবার খেলতে আসা দলটি। শেষ মুহূর্তে ত্রাতা হয়ে আসেন লুইস সুয়ারেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে উরুগুয়েকে সমতায় নেন ৩৭ বর্ষী ফরোয়ার্ড। ম‍্যাচ নিয়ে যান টাইব্রেকারে। সেখানে সার্জিও রোচেটের নৈপুণ‍্যে জয় নিয়ে মাঠ ছাড়ে মার্সেলো বিয়েলসার দল।

ক্যারোলিনার ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়াম রোববার ভোরে মুখোমুখি হয় উরুগুয়ে-কানাডা। মূল সময়ের খেলা ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে টুর্নামেন্টের ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।

প্রথম দুই শটে দুই দলই গোল করেছে। তৃতীয় শটে এসে তালগোল পাকিয়ে ফেলেন কানাডার ইসমাইল কোনে। বরাবরের মতো সফলতা দেখায় উরুগুয়ে। টানা ৪ শটের সবগুলোতে কানাডার জাল কাঁপায় তারা। পঞ্চম শটে কানাডা ব্যর্থ হওয়ায় জয় নিশ্চিত করে উরুগুয়ে।

ম্যাচে ৫২ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল কানাডার। ১৪টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অপরদিকে, উরুগুয়ে ৯টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে কেবল ২টি।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিতে আট মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে। সেবাস্তিয়ান ক্যাসিরেসের কর্নার থেকে আসা বলে বাঁ-পায়ের সহজ শটে গোল করেন বেনটেনকার। উরুগুয়ের গোল শোধ করতে খুব বেশি দেরি করেনি কানাডা। ১৪ মিনিটে ইসমাইলের গোলে সমতায় ফেরে তারা।

৮০ মিনিট পর্যন্ত খেলা ১-১ সমতায় রাখে দুদল। এরপর চমক দেখায় কানাডা। জোনাথন ডেভিডের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। ৯০ মিনিট পর্যন্ত দারুণ কিছু সুযোগ পেয়ে কানাডার জাল খুঁজে বের করতে পারেনি তারা।

এরমধ্যে দুবার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি সুয়ারেজ। শেষপর্যন্ত সুয়ারেজই উরুগুয়েকে সমতা এনে দেন। ৯২ মিনিটে হোসে মারিয়া গিমেনেজের ক্রস থেকে বল পেয়ে জালে জড়ান উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আন্তর্জাতিক ফুটবলে এটি সুয়ারেজের ৬৯তম গোল। ২-২ গোলে সমতায় ফেরে উরুগুয়ে। খেলা গড়ায় টাইব্রেকারে।

ট্যাগ: উরুগুয়েকানাডাকোপা আমেরিকা ২০২৪তৃতীয় স্থানলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা

পরবর্তী

‘আম্বানির কুকুর হতেও ভাগ্য লাগে!’

পরবর্তী
বিবাহের অনুষ্ঠানে কুকুরের হাসি ও খুশির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আম্বানির কুকুর হতেও ভাগ্য লাগে!’

মেসি ফাইনালের আগে মনোযোগী ও প্রস্তুত দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালের আগে যে বার্তা দিলেন মেসি

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT