চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপা আমেরিকার স্কোয়াডে নেই ওচোয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ১১, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
অচোয়া কোপা আমেরিকা স্কোয়াডে নেই, ফুটবল খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোর ফুটবলে যেন হতে চলেছে উজ্জ্বল এক যুগের সমাপ্তি। দেশটির কিংবদন্তি গোলরক্ষক গুইল্লের্মো ওচোয়াকে কোপা আমেরিকার স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে।

আন্তর্জাতিক ফুটবলে ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ১৫০টিরও বেশি ম্যাচ খেলেছেন ওচোয়া। বিশ্বকাপে এবং কনকাকাফ প্রতিযোগিতায় বীরত্বপূর্ণ পারফরম্যান্সে ফুটবল বিশ্বকে বিমোহিত করেছেন। মেক্সিকোর জার্সিতে ৩৮ বর্ষী ফুটবলার জিতেছেন পাঁচটি গোল্ড কাপ।তার ঝুলিতে রয়েছে পাঁচটি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্বের অভিজ্ঞতা।

ওচোয়ার পাশাপাশি ৩১ জনের প্রাথমিক স্কোয়াডে জায়গা পাননি হাই-প্রোফাইল অভিজ্ঞ লোজানো, রাউল জিমেনেজ এবং হেনরি মার্টিন। দলে এমন দশ ফুটবলার ডাক পেয়েছেন, যাদের বয়স ২৩ কিংবা তার কম।

তরুণ ও প্রতিভাবান কাউকে সুযোগ দিয়ে ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপের জন্য কাউকে তৈরির লক্ষ্যেই এমন স্কোয়াড দেন মেক্সিকোর হেড কোচ জেইমি লোজানো। গত শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি সরাসরি বলেন, এখানে আপনারা অনেক নতুন মুখ ও তরুণদের দেখতে পাচ্ছেন।

টুর্নামেন্ট শুরুর আগে বলিভিয়ার বিপক্ষে ৩১ মে শিকাগোতে প্রীতি ম্যাচ খেলবে মেক্সিকো। এরপর উরুগুয়ের সঙ্গে ৫ জুন এবং ব্রাজিলের বিপক্ষে ৮ জুন টেক্সাসে তারা মাঠে নামবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে যাওয়া কোপা আমেরিকার পর্দা উঠবে ২০ জুন। বি গ্রুপে থাকা মেক্সিকো ২২ জুন জ্যামাইকা, ২৬ জুন ভেনেজুয়েলা ও ৩০ জুন ইকুয়েডরের মুখোমুখি হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওচোয়াকোপা আমেরিকা ২০২৪মেক্সিকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT