চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-স্কালোনিকে ছাড়াও অপরাজিতই থাকল আর্জেন্টিনা

চিলি-পেরুর বিদায়, কোয়ার্টারে কানাডা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ পূর্বাহ্ণ ৩০, জুন ২০২৪
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের দুই খেলোয়াড় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দুই ম্যাচে জিতে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রেখেছিল আর্জেন্টিনা। সামনে ছিল অপরাজিত থেকে গ্রুপপর্ব শেষ করার লক্ষ্য। চোটে পড়া লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে সেটাও পূরণ করলেন ডি মারিয়া-মার্টিনেজরা, পেরুর বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন।

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে রোববার সকালে গ্রুপপর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে ২-০তে জয় পেয়েছে আর্জেন্টিনা। জোড়া গোলের দেখা পেয়েছেন লৌতারো মার্টিনেজ। কোপা আমেরিকার চলতি আসরে তিন ম্যাচে ৪ গোল করলেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।

গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পয়েন্ট ৯। আরেক ম্যাচে কানাডার সাথে গোলশূন্য ড্র করে আসর থেকে বিদায় নিয়েছে চিলি। ৩ ম্যাচে ২ পয়েন্ট তাদের, ১ পয়েন্ট পাওয়া পেরুরও আসর শেষ। ৪ পয়েন্ট তোলা কানাডা কোয়ার্টারে খেলবে।

ম্যাচে ৭৪ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার। ১২টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অপরদিকে, পেরু ৬টি শটের মধ্যে লক্ষ্যে রাখে একটি।

শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। একেকের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে টেবিলের তলানিতে থাকা পেরুকে।

আগের দুই ম্যাচে বদলি নামা অ্যাঙ্গেল ডি মারিয়া ও লৌতারো মার্টিনেজকে রেখে শুরুর একাদশ সাজান ভারপ্রাপ্ত কোচ ওয়াল্টার স্যামুয়েল। মেসি না থাকায় এ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন অভিজ্ঞ ডি মারিয়া। ম্যাচের শুরুটা ধীরগতির, তবে সময় গড়ানোর সঙ্গে আক্রমণাত্বক হয়ে ওঠে আর্জেন্টিনা।

Reneta

প্রথম ২০ মিনিটের মধ্যে তিনবার কর্নার আদায় করলেও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণে গেলে শেষ পর্যন্ত বল জলে জড়াতে ব্যর্থ হয় আলবিসেলেস্তে দল। গোলশূন্য থেকে বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনা। সুফল আসে মিনিট দুয়েকের মধ্যেই। ডি মারিয়ার থেকে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি লৌতারো মার্টিনেজ। এ নিয়ে তিন ম্যাচেই গোলের দেখা পেলেন বিশ্বজয়ী তারকা। ৮৬ মিনিটে আরও একটা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিনেজ। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়ন দলটি।

এই ম্যাচে না খেললেও কোয়ার্টার ফাইনাল থেকে খেলার কথা রয়েছে মেসির। চোট গুরুতর না হওয়ায় পুরো ফিট মেসিকে পেতে এক ম্যাচ বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। চিলির বিপক্ষে ডানপায়ের ঊরুতে চোট পেয়েছিলেন ৩৭ বছর বয়সী মেসি। অন্যদিকে চিলির বিপক্ষে ম্যাচে বিরতির পর দেরিতে মাঠে ফেরার অপরাধে স্কালোনিকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পেরুর বিপক্ষে তাই ডাগআউটে দেখা যায়নি বিশ্বজয়ী কোচকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকোপা আমেরিকা ২০২৪ডি মারিয়াপেরুমেসিলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT