চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যা চেয়েছি জীবন তার চেয়ে বেশি দিয়েছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

কোপা আমেরিকার ফাইনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন অ্যাঙ্গেল ডি মারিয়া। আগেই জানিয়ে রেখেছিলেন ৩৬ বর্ষী উইঙ্গার। কলম্বিয়ার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটি আর্জেন্টিনা জার্সিতে শেষ, ভীষণ আবেগের বিশ্বজয়ীর জন্য। বিদায়বেলায় তৃপ্তির ঢেঁকুরই তুলছেন। জীবনে যা চেয়েছিলেন, তার বেশিকিছুই পেয়েছেন। এমন মনে হচ্ছে ডি মারিয়ার।

গত চারবছরে তিনটি ট্রফি জয়ের আগের সময়টা আর্জেন্টাইন ফুটবলারদের জন্য ছিল বিভীষিকাময়। ১৯৯৩ কোপা আমেরিকার পর কোনো শিরোপা ছিল না। দীর্ঘ খরা কাটে ২০২১ সালে, ডি মারিয়ার জয়সূচক গোলে কোপা জিতে নেয় আর্জেন্টিনা। পরে ২০২২ সালে লা ফিনালিস্সিমা, ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেছেন তিনি। শিরোপা উঁচিয়ে ধরেছে আলবিসেলেস্তে দলও।

১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ১৪৪টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। গোল করেছেন ৩১টি। যার মধ্যে স্মরণীয় ফাইনালের তিন গোল। ক্যারিয়ারের শুরুর চেয়ে শেষবেলায় তাই প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ দেখছেন তিনি।

বিদায়বেলায় চাওয়া-পাওয়ার হিসাব মিলিয়েছেন ডি মারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমি যা চাইতে পারতাম, জীবন আমাকে তার চেয়ে অনেকবেশি দিয়েছে।’

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলম্বিয়াকোপা আমেরিকা ২০২৪ডি মারিয়াফাইনাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬

তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT