চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপা আমেরিকায় খেলতে পারবেন না নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার আহত অবস্থায় হাসপাতালে, কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাইপর্বে গত অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ৪৫ মিনিটে চোটে পড়েন নেইমার। গুরুতর হওয়ায় মাঠ ছাড়ার সময় ব্রাজিলীয় পোস্টারবয়ের কান্নাভেজা চোখের দেখা মিলেছিল। লিগামেন্টের চোটে তাকে আবারও অস্ত্রোপচার করাতে হয়। তখন থেকে শঙ্কা বাড়ছিল, এবার এলো খবরটি। আগামী বছর কোপা আমেরিকায় খেলতে পারবেন না ব্রাজিল ফরোয়ার্ড।

২০২৪ সালের ২০ জুন কোপা আমেরিকার পর্দা উঠবে। ১৪ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসর। টুর্নামেন্টের ছয় মাস বাকি থাকলেও নেইমারের পক্ষে খেলা সম্ভব নয়, জানিয়েছেন সেলেসাওদের ফিজিও রদ্রিগো লাসমার। এক রেডিও সাক্ষাৎকারে আল হিলাল তারকাকে নিয়ে দুঃসংবাদটি দেন লাসমার।

‘কোপায় ফেরাটা তার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দ্রুততম সময়ের ভেতর পুনর্বাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপ এড়িয়ে যাওয়া এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেয়ার কোনো মানেই হয় না। আমাদের প্রত্যাশা, ২০২৪ ইউরোপিয়ান মৌসুমের শুরুতে মানে আগস্টে ফিরে আসার জন্য তিনি প্রস্তুত হবেন।’

Banglabid

‘আমাদের ধৈর্য ধরতে হবে। হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচারের পর নয় মাসের আগে ফিরে আসার কথা বলাটা জলদি হবে। জৈবিক সময়কে মানাটা খুবই গুরুত্বপূর্ণ। শরীরে সেই লিগামেন্ট পুনর্গঠনে সময় লাগে। যদি আমরা দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপ অনুসরণ করি, আশা করা যায় তিনি আবার শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারবেন।’

নেইমার ইতিমধ্যে একাধিক পেশি সংক্রান্ত সমস্যায় ভুগছেন। তার দুই গোড়ালিও ভেঙেছিল। পাঁজরে রয়েছে চিড়। ব্রাজিলে হওয়া ২০১৪ বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হুয়ান জুনিগার পেছন দিক থেকে করা আঘাতে তার পিঠের একটি হাড় ভেঙে গিয়েছিল।

ব্রাজিলের ইতিহাসের সর্বাধিক গোলদাতা নেইমার, ১২৯ ম্যাচে নিশানাভেদ করেছেন ৭৯ বার। পিএসজিতে ছয় বছর থাকার পর গত আগস্টে ৯০ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে গেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা ২০২৪নেইমারব্রাজিললাসমারলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানুষ মেরে নির্বাচন বানচাল করা যায় না: প্রধানমন্ত্রী

পরবর্তী

বিবিসি’র ওয়ার্ল্ড স্পোর্টস সেরা ট্রেবলজয়ী হালান্ড-গার্দিওলা

পরবর্তী
ব্রুনো ফার্নান্দেজ ও Erling Haaland ফুটবল খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবিসি’র ওয়ার্ল্ড স্পোর্টস সেরা ট্রেবলজয়ী হালান্ড-গার্দিওলা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষুধা-অস্ত্রে কাতর হচ্ছেন গাজাবাসী

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT