চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: ড্রাগ ফোরাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০২৫
বাংলাদেশ
A A
মাদক নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের জন্য আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক নিয়ন্ত্রণে কারো একার পক্ষে সম্ভব নয়। এর জন্য সমন্বিত পদক্ষেপ প্রয়োজন এবং কমপ্রেহেনসিভ একটি অ্যাকশন প্ল্যান দরকার। এখানে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বড় ভূমিকা রয়েছে।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অডিটোরিয়ামে বৃহস্পতিবার (মার্চ ২০) প্রথম মাদক বিরোধী বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংগঠন ড্রাগ ফোরাম আয়োজিত “কি ভাবছে তরুণেরা” শীর্ষক আলোচনা সভায় এ ধরনের মন্তব্য করেন বক্তারা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক (গোয়েন্দা) খোরশেদ চঞ্চল বলেন, মাদকাসক্তি আধুনিক সভ্যতার বিপদজনক রোগ। মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা কম বেশি জানি। যে একবাস নেশাগ্রস্থ হয়, সেখান থেকে তার বের হয়ে আসা অনেক কঠিন হয়ে পরে।

Banglabid

মাদক নিয়ন্ত্রন কারো একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি আরো বলেন, মাদককে দূর করতে হলে কমপ্রেহেনসিভ একটি অ্যাকশন প্ল্যান দরকার। যার যার অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে। শিক্ষার্থীরা তাদের কাজ করবে, শিক্ষক তার কাজ করবে, অভিভাবক তার কাজ করবে। প্রত্যেকের সমন্বিতভাবে কাজ করতে হবে।

ড্রাগ ফোরামের কনভেইনার ইউনিভার্সিটি এসিসটেন্ট প্রফেসর ইতি লায়লা কাজী বলেন, মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে তরুণ প্রজন্ম। শহর থেকে গ্রাম, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্রই মাদক পাওয়া যাচ্ছে হাতের নাগালে। মাদকের কারণে বেড়ে যাচ্ছে সামাজিক অবক্ষয়। সেসব বিষয় মাথায় রেখে তাদের মাদক বিরোধী এই সংগঠন। তারা এখান থেকে মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে চান।

উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা মাদক রোধে কাজ করে যাবে বলে অঙ্গিকার করেন।

Reneta

আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অফ ট্রাস্টি সদস্য রুমানা হক রিতা, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন এবং আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসরাত জাহান এনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড্রাগ ফোরামমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরস্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদদেরই নেওয়া উচিৎ বলে মন্তব্য

পরবর্তী

ইউনূস–মোদি বৈঠক নিয়ে বলার কিছু নেই: রণধীর জয়সওয়াল

পরবর্তী
রণধীর জয়সওয়াল ভারতের প্রতিনিধি, ভারতীয় পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনূস–মোদি বৈঠক নিয়ে বলার কিছু নেই: রণধীর জয়সওয়াল

গাজার ক্যান্সার হাসপাতালে আহত রোগী ও চিকিৎসকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার ক্যান্সার হাসপাতালে ইসরায়েলি হামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ‘ট্রাম্প নীতি’ বাতিল করলেন মার্কিন আদালত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT