চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রজনীকান্ত বোঝালেন তিনি এখনো ফুরিয়ে যাননি!

‘কুলি’র টিজারে বাজিমাত করলেন দক্ষিণের এই সুপারস্টার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২৫
বিনোদন
A A

রজনীকান্তের তুলনা যে একমাত্র রজনীকান্ত তা আরো একবার প্রমাণ করলেন ৭৪ বছর বয়সী এই কিংবদন্তী অভিনেতা। এই বয়সেও একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন এ অভিনেতা।

এই তো মাত্র দিন দশেক পরই বহুল প্রতীক্ষিত ‘কুলি’ সিনেমা দিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন রজনীকান্ত। তার আগেই প্রকাশ্যে এলো ছবিটির ট্রেলার।

৩ মিনিট ২ সেকেন্ডের ট্রেলারটিতে দেখা গেছে ভিজ্যুয়াল, অ্যাকশন আর তারকাদের উপস্থিতি। স্বর্ণ পাচারের পটভূমিতে গড়ে উঠেছে এ ছবির গল্প, যেখানে এক ‘কুলি’র অতীত আর বর্তমানের টানাপোড়েনে দেখা মিলবে রজনীকান্তের দুর্দান্ত রূপ।

ট্রেলার শুরু হয় এক মনোলগ দিয়ে ‘কারও জন্ম হলে, তার মৃত্যুও তখনই লেখা হয়ে যায় হাতের রেখায়।’ এখান থেকেই তৈরি হয় থ্রিল আর রহস্যের আবহ। এরপর একে একে হাজির হন চরিত্ররা। ছবিতে অল্প সময়ের জন্য দেখা মেলে আমির খানের। এরপর একঝলকে ক্যামেরার ফ্রেমে ধরা দেন দক্ষিণী তারকা নাগার্জুনা ও সত্যরাজ। সবার মাঝে এক অদৃশ্য যোগসূত্র একজন ‘কুলি’।

ট্রেলারে এক চরিত্র জানায়, ১৪ হাজার কুলির মাঝে একজন নির্দিষ্ট কুলিকে খুঁজছে সে। ঠিক তখনই বাজতে থাকে অনিরুদ্ধ রবিচন্দ্রনের সুর, আর আবির্ভূত হন রজনীকান্ত প্রাক্তন স্বর্ণ পাচারকারী, যিনি নিজের হারানো গৌরব ফিরে পেতে দৃঢ়প্রতিজ্ঞ।

ট্রেলার শেয়ার করে এক্সে এক ভক্ত লিখেছেন, ‘রজনীকান্ত বোঝালেন তিনি এখনো ফুরিয়ে যাননি। এই বয়সেও এমন পারফরম্যান্স!’ আরেক ভক্ত লিখেছেন, ‘লোকেশ আর রজনীকান্ত যখন একসঙ্গে হন, কী হতে পারে সেটারই আভাস পাওয়া গেল।’

Reneta

প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটির শুটিং শুরু হয় গত বছরের ৫ জুলাই। শেষ হয় চলতি বছরের ১৭ মার্চ। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। রজনীকান্ত ছাড়াও ছবিতে রয়েছেন আমির খান, নাগার্জুনা, উপেন্দ্র, সত্যরাজ ও শ্রুতি হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানউপেন্দ্রকিংবদন্তী অভিনেতাকুলিট্রেলারনাগার্জুনারজনীকান্তশ্রুতি হাসানসত্যরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও বাজে ব্যাটিং বাংলাদেশের, হোয়াইটওয়াশের মুখে

জুন ২১, ২০২৬

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

জুন ২১, ২০২৬

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

জুন ২১, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনা বা স্পেন-ফ্রান্স নয়, ইব্রার বিশ্বচ্যাম্পিয়ন কে?

জুন ২১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে বাড়িছাড়া করার অভিযোগ ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT