ফুটবল

‘কুল বিএসজেএ’ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট শুরু শনিবার

প্রেস কনফারেন্সে কুল বিএসজেএ ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেস কনফারেন্সে অংশগ্রহণকারীরা কুল বিএসজেএ ফুটবল টুর্নামেন্টের জার্সি প্রদর্শন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংবাদকর্মীদের জন্য আয়োজিত ‘কুল বিএসজেএ’ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে শনিবার। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে অংশ নিচ্ছে চ্যানেল আই’সহ দেশের শীর্ষ ৩২টি মিডিয়া হাউজ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্টিফিসিয়াল টার্ফে টুর্নামেন্টটি হবে পাঁচদিনে। বুধবার সূচি নির্ধারণ’সহ জার্সি উন্মোচন করেছে আসরের স্পন্সর স্কয়ার টয়লেট্রিজ ও আয়োজক বিএসজেএ।

আট গ্রুপে ভাগ হয়ে নকআউট পদ্ধতিতে খেলবে দলগুলো। গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো খেলবে কোয়ার্টার ফাইনাল। শেষে সেমিফাইনাল ও ফাইনাল।

‘কুল বিএসজেএ’ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট শুরু শনিবার

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য ট্রফির প্রাইজমানি থাকছে যথাক্রমে ৩০ হাজার ও ১৫ হাজার টাকা করে। প্রতি ম্যাচে অংশগ্রহণ ফি থাকছে প্রতিটি দলের জন্যই।

বিষয়:চ্যানেল আই বিএসজেএ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…