ফুটবল

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল: কোয়ার্টারে চ্যানেল আই

ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, চ্যানেল আই মিডিয়া কাপের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর ফুটবল দল কোয়ার্টারে অংশগ্রহণের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে টি-স্পোর্টসকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে চ্যানেল আই। সোমবার রাউন্ড-১৬ পর্বের ম্যাচে চ্যানেল আইয়ের গোল দুটি আসে মিলন মল্লিক ও আবু তাহেরের থেকে। টি-স্পোর্টসের গোলটি করেন আশরাফ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে দুর্দান্ত খেলে টানা দ্বিতীয় দিনে ম্যাচসেরা হয়েছেন চ্যানেল আইয়ের মিলন। পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি।

৩২টি মিডিয়া হাউজ নিয়ে স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল শুরু হয়েছে শনিবার।

রোববার নিজেদের প্রথম ম্যাচে এখন টিভিকে ২-০ গোলে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চ্যানেল আই। ওই ম্যাচেও গোল করেন মিলন মল্লিক ও আবু তাহের।

মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে জাগো নিউজের মুখোমুখি হবে চ্যানেল আই। এদিনের আরেক ম্যাচে যুগান্তরকে ৩-০ গোলে হারিয়েছে জাগো নিউজ।

বিষয়:চ্যানেল আই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…