ফুটবল

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল: চ্যানেল আই রানার্সআপ

চ্যানেল আই মিডিয়া কাপ ফুটবল: রানার্সআপ দলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল প্রতিযোগিতায় রানার্সআপ দলের সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে বৈশাখী টিভির কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে রানার্সআপ হয়েছে চ্যানেল আই।

বুধবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে হওয়া ফাইনালে মিলনের গোলে চ্যানেল আই লিড পায়।

বিরতির পর বৈশাখী টিভির শাহ আলম লক্ষ্যভেদ করে সমতা টানেন। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। তাতে চ্যানেল আইয়ের শিরোপা ধরে রাখা সম্ভব হয়নি।

এর আগে সকালে আব্দুল্লাহ আল নওফেলের নিশানাভেদে ডিবিসি নিউজকে একমাত্র গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল চ্যানেল আই।কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল: চ্যানেল আই রানার্সআপ

৩২টি মিডিয়া হাউজ নিয়ে স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের আসরটি বসে।

প্রধান অতিথি হয়ে দুদলের ফুটবলারদের মেডেল ও ট্রফি তুলে দেন সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম।

বিষয়:চ্যানেল আই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…