ফুটবল

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল: সেমিফাইনালে চ্যানেল আই

বাংলাদেশের ফুটবল দল মাঠে প্রস্তুত, চ্যানেল আই অনলাইন কভারেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে খেলোয়াড়রা প্রস্তুত, চ্যানেল আই অনলাইন ফুটবল কভারেজের জন্য ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে জাগো নিউজকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে চ্যানেল আই। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে চ্যানেল আইয়ের গোল তিনটি আসে মিলন মল্লিক, আনোয়ার হোসেন ও আবু তাহেরের থেকে। জাগো নিউজের গোলটি মনিরুজ্জামান উজ্জ্বলের।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে দুর্দান্ত খেলে এদিন ম্যাচসেরা হয়েছেন চ্যানেল আইয়ের আনোয়ার হোসেন। পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল গাফফার।

বুধবার সেমিফাইনালে ডিবিসি নিউজের মুখোমুখি হবে চ্যানেল আই। কোয়ার্টারের ম্যাচে ডেইলি স্টারকে ২-০ গোলে হারিয়েছে ডিবিসি নিউজ।

৩২টি মিডিয়া হাউজ নিয়ে স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল শুরু হয়েছে গত শনিবার।

সোমবার রাউন্ড-১৬ পর্বের ম্যাচে টি-স্পোর্টসকে ২-১ গোলে হারায় চ্যানেল আই। ওই ম্যাচে গোল করেন মিলন মল্লিক ও আবু তাহের।

এর আগে রোববার নিজেদের প্রথম ম্যাচে এখন টিভিকে ২-০ গোলে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চ্যানেল আই। ওই ম্যাচেও মিলন মল্লিক ও আবু তাহের গোল করেন।

বিষয়:চ্যানেল আই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…