চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না: ব্যারিস্টার সায়েম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
জনতার সমাবেশে বক্তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্কতা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে। জাতি এখন নির্বাচনে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু আমরা দেখছি, কিছু কুচক্রী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে সে ষড়যন্ত্র সফল হবে না।

সোমবার, ১ সেপ্টেম্বর বিকেলে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সায়েম বলেন, গত তিনটি নির্বাচনে নতুন প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার তাদের উৎসাহ-উদ্দীপনা এতটাই প্রবল যে, কেউ যদি নেতিবাচক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করে, তবে তা সফল হবে না।

তিনি আরও বলেন, বিএনপি ও গণতন্ত্রমনা সব রাজনৈতিক দল একসঙ্গে কাজ করছে গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার লক্ষ্যে। মানুষের প্রত্যাশা হলো, যোগ্য প্রার্থীরাই মনোনয়ন পাবেন এবং সংসদে গিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবেন। আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি বেছে নিতে পারবেন।

তারেক রহমানের এই উপদেষ্টা অভিযোগ করে বলেন, অতীতে নির্বাচন প্রক্রিয়ায় টাকার ছড়াছড়ি ও অর্থবিত্তের প্রভাব ছিল। এবার বিএনপি তা পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়।

সমাবেশস্থলে ব্যারিস্টার আবু সায়েমের পক্ষ থেকে ‘দেশমাতা ফাউন্ডেশন’-এর ব্যানারে একটি পানি কর্নার স্থাপন করা হয়। সমাবেশস্থলের বিভিন্ন স্থানে পিকআপভ্যানে করে নেতাকর্মীদের জন্য প্রায় ১০ হাজার পানির বোতল বিতরণ করা হয়। পাশাপাশি তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির আট হাজার বুকলেটও বিতরণ করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচননোয়াখালীনোয়াখালী জেলা বিএনপিবিএনপিব্যারিস্টার আবু সায়েমষড়যন্ত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT