রাজনীতি

গণতন্ত্রকে নষ্ট করার চক্রান্ত শুরু হয়েছে: মির্জা ফখরুল

মুক্তিযুদ্ধের স্মরণসভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গুরুত্ব আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের স্মরণসভায় বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার গুরুত্ব তুলে ধরছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও গণতন্ত্রকে নষ্ট করার চক্রান্ত শুরু হয়েছে।

মঙ্গলবার ৫ নভেম্বর বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে দানবীয় সরকারের কাছ থেকে মুক্তি মিললেও বিপদের আশঙ্কা শেষ হয়নি।

তিনি আরও বলেন, গণতন্ত্র বিরোধীরা আবারও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। তারা যেনো সফল হতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন মির্জা ফখরুল। এসময় প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তী সরকার অতি দ্রুত নির্বাচনের আয়োজন করবে বলেও আশা করেন বিএনপি মহাসচিব।

বিষয়:গণতন্ত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…