চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র রুখতে হবে: এস এম কামাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ০৫, মে ২০২৩
খুলনা, জনপদ
A A

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন: আসন্ন খুলনা সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি কম দেখিয়ে আর্ন্তজাতিক মহলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যাচার ও ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। এজন্য তারা সাধারণ ভোটারদের হুমকি ভয়-ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হতে নিরুৎসাহিত করছে। ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াতের এই ষড়যন্ত্র রুখতে হবে।

শুক্রবার খুলনায় সিটি নির্বাচন উপলক্ষে মহানগর মহিলা যুবলীগের সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন মহানগর মহিলা যুবলীগের আহবায়ক অ্যাড. রাবেয়া ওয়ালী করবী। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও দলীয় মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এ সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে এস এম কামাল আরও বলেন, সংসদ নির্বাচনের আগে খুলনা সিটি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি-জামায়াত কোন প্রার্থী দেয়নি। এখন ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখিয়ে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এ কারণে সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে অধিক সংখ্যক ভোটারকে উপস্থিত করে তাদের মিথ্যাচার ও ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি নির্বাচনকে গ্রহণযোগ্য করতে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করতে ভোটারদের উদ্বুদ্ধ করতে হবে। নির্বাচন আচরণবিধি মেনে সকল প্রচারনা কার্যক্রম চালাতে হবে। নির্বাচন বিতর্কিত করতে দলে অনুপ্রবেশ করলে তাদেরকে চিহ্নিত করতে হবে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী ১২ জুন খুলনা সিটি নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএস এম কামাল হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT