চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে শর্তে বিজয়ের টিভিকের পাশে রাহুলের কংগ্রেস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ০৬, মে ২০২৬
বিনোদন
A A

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ১০৮ আসনে জয়ী হয়ে এককভাবে বৃহত্তম দল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করলো থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গড়তে টিভিকের দরকার ১১৮ আসন! সে হিসেবে বিজয়ের দল সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১০টি আসন দূরে!

এ অবস্থায় সরকার গঠনের পথে গুরুত্বপূর্ণ সমর্থন পেল টিভিকে। অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়ের নেতৃত্বাধীন এই দলকে শর্তসাপেক্ষে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস (কংগ্রেস)।

বুধবার কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক চিঠিতে জানানো হয়, ২৩৪ আসনের বিধানসভায় ৫টি আসন পাওয়া দলটি সরকার গঠনে টিভিকেকে সমর্থন দিতে প্রস্তুত। তবে এই সমর্থন পুরোপুরি শর্তসাপেক্ষ।

চিঠিতে বলা হয়, টিভিকে যেন এমন কোনো ‘সাম্প্রদায়িক শক্তি’কে জোটে অন্তর্ভুক্ত না করে, যারা ভারতের সংবিধানের প্রতি আস্থা রাখে না, এই শর্ত মানলেই কংগ্রেস তাদের সমর্থন অব্যাহত রাখবে।

এদিকে, কংগ্রেসের ভাষ্য অনুযায়ী, তামিলনাড়ুর জনগণ বিশেষ করে তরুণ ভোটাররা, একটি ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল ও কল্যাণমুখী সরকারের পক্ষে রায় দিয়েছেন। সেই রায়েই বিজয়ের নেতৃত্বাধীন টিভিকেকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার ইঙ্গিত স্পষ্ট হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই সম্ভাব্য জোট তামিলনাড়ুর সাবেক নেতা কে. কামারাজ এর উন্নয়নমুখী ভাবধারা, পেরিয়ার ই ভি রামাসামির সামাজিক ন্যায়বিচারের আদর্শ এবং বি আর আম্বেদকরের সাংবিধানিক মূল্যবোধকে সামনে রেখে কাজ করবে।

Reneta

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল হিসেবে টিভিকের এই অবস্থান এবং কংগ্রেসের সমর্থন তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে। এখন দেখার বিষয়, শর্ত মেনে সরকার গঠনের পথে কত দ্রুত এগোয় বিজয়ের দল। টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কংগ্রেসটিভিকেথালাপতি বিজয়বিজয়বিজেপিরাহুল গান্ধীসরকারসিনমো
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের বাইরে মেসি আরও ভালো মানুষ: নেইমার

জুন ২৫, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

কানাডার কনের পা ভেঙে ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের আসিম

জুন ২৫, ২০২৬

দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত ঘাতক

জুন ২৫, ২০২৬

বিরতিতে লিংকন, আর্টসেলে যোগ দিয়ে যা বললেন বখতিয়ার

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT