চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ পূর্বাহ্ণ ০৬, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের পশ্চিমবঙ্গের ফারাক্কা বিধানসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী মোতাব শেখ জয় পেয়েছেন। বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ট্রাইব্যুনালে আপিল করে পুনর্বহাল হওয়া এই প্রার্থী গতকাল নির্বাচনে বিজয়ী হন।

মোতাব শেখ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি’র প্রার্থী সুধীর চৌধুরীকে ৮ হাজারের বেশি ভোটে পরাজিত করেন।

জানা যায়, কলকাতায় গঠিত আপিল ট্রাইব্যুনাল নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় অতিরিক্ত তালিকার মাধ্যমে মোতাব শেখকে মুর্শিদাবাদ জেলার বৈধ ভোটার হিসেবে ঘোষণা করতে।

Banglabid

মোতাব শেখের মামলাটিই ছিল ট্রাইব্যুনালের প্রথম নিষ্পত্তিকৃত মামলা।

এই রায়ে কলকাতা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম উল্লেখ করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করতে নির্বাচন কমিশন ‘কারিগরি কারণ’ দেখালেও যথাযথ তথ্য দেয়নি।

তিনি বলেন, মোতাব শেখ যে পাসপোর্ট জমা দিয়েছেন, সেটিই যথেষ্ট প্রমাণ। পাশাপাশি তিনি উল্লেখ করেন, কোনো নথিতেই তার বাবার নাম নিয়ে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি।

Reneta

এদিকে, একই ধরনের আরেক ঘটনায় কংগ্রেস প্রার্থী মোহাম্মদ মত্তাকিন আলমকেও ট্রাইব্যুনাল ভোটার তালিকায় পুনর্বহাল করে।

ট্রাইব্যুনাল রায়ে জানায়, অভিভাবকত্ব বা বয়স নিয়ে যে অসঙ্গতির কথা বলা হয়েছিল, তা কাউকে তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যথেষ্ট কারণ নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কংগ্রেস প্রার্থীর জয়বিধানসভা নির্বাচন ২০২৬বিশেষ নিবিড় পুনর্বিবেচনামোতাব শেখ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

পরবর্তী

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

পরবর্তী

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সর্বশেষ

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

আগস্ট ২৩, ২০২৬

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফারাক্কা ব্যারাজ নিয়ে বিহারের উদ্বেগ, চুক্তি নবায়নে আলোচনার আশ্বাস

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT