প্রবাস সংবাদ

চ্যানেল আইয়ের ২৮ প্রতিষ্ঠাবার্ষিকীতে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের শুভেচ্ছা বার্তা

চ্যানেল আইয়ের ২৮ প্রতিষ্ঠাবার্ষিকীতে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের শুভেচ্ছা বার্তা

চ্যানেল আইয়ের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটিতে কর্মকর্তা-কর্মচারী সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ ও সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল দশটায় এক বিবৃতিতে প্রেসক্লাবের পক্ষ থেকে পর্তুগাল বাংলা প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে চ্যানেল আই পরিবারকে এ শুভেচ্ছা জানানো হয়।

সভাপতি রাসেল আহম্মেদ বলেন, দীর্ঘ পথচলায় চ্যানেল আই বাংলা সংবাদ, সংস্কৃতি, বিনোদন ও দেশীয় ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সত্য, বস্তুনিষ্ঠতা ও সুন্দরের চর্চার মাধ্যমে গণমাধ্যম হিসেবে চ্যানেল আইয়ের এই পথচলা আরও সমৃদ্ধ ও সফল হোক—এটাই আমাদের প্রত্যাশা।

সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) বলেন, সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে এই স্লোগানকে সামনে রেখে ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখল চ্যানেল আই। চ্যানেল আই সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছে দেশ ও জাতির কল্যাণে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে এবং প্রবাসীদের জন্য বিশেষ বিশেষ আয়োজন থাকবে এমন দাবি করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠানটিতে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন।

বিষয়:চ্যানেল আই আটাশে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পর্তুগাল বাংলা প্রেসক্লাব শুভেচ্ছা বার্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…