চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমিউনিটির উন্নয়নে একযোগে কাজ করবে স্পেন ও পর্তুগাল বাংলা প্রেসক্লাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ০৩, মে ২০২৬
প্রবাস সংবাদ
A A

পর্তুগাল ও স্পেনে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং প্রবাসীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মে) স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশ অধ্যুষিত অঞ্চল লাভাপিয়েসের একটি স্থানীয় রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উভয় দেশের সাংবাদিক, নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদের নেতৃত্বে পর্তুগাল প্রতিনিধি দলে অংশ নেন সাবেক সভাপতি রনি মোহাম্মদ, উপদেষ্টা জাহিদ কায়সার, সংগঠনের সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, সজিব হোম রায়, আকবর হোসেন ও নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান আর এ ইহসান। দুই দিনের এই কর্মসূচিতে স্পেনের সাংবাদিক ও কমিউনিটি নেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন-এর সভাপতি বকুল খান এবং সাধারণ সম্পাদক ফখরুদ্দিন রাজির নেতৃত্বে অংশ নেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দবির তালুকদার, স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির, রমিজ উদ্দিন, মাদ্রিদের বাইতুল মোকাররম জামে মসজিদের সাধারণ সম্পাদক আল আমিন এবং বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন-এর সাবেক সভাপতি আব্দুল মালিকসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, ইউরোপের এই দুই প্রতিবেশী দেশে বসবাসরত বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট সঠিক তথ্য তুলে ধরা এবং তাদের আইনি ও সামাজিক সংকট সমাধানে প্রেসক্লাবগুলোর কার্যক্রম বড় ভূমিকা রাখতে পারে।

দুই দেশের প্রেসক্লাবের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে দুই সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে যৌথ ইভেন্ট ও কমিউনিটি সার্ভিস প্রদানের বিষয়ে সম্মতি জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পর্তুগাল ও স্পেনপর্তুগাল বাংলা প্রেসক্লাবপ্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT