চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির উইন্টার ফ্যাস্টিভ্যাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৩
প্রবাস সংবাদ
A A

পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি কমিউনিটির উইন্টার ফেস্টিভ্যাল হয়েছে। গত শনিবার (১৮ নভেম্বর) শহরের প্রাণকেন্দ্রে বেলাভিস্তা পার্কে পর্তুগাল বাংলা প্রেসক্লাব এই জমকালো আয়োজন করে। শীতের আগমনীকে স্বাগত জানাতে অনুষ্ঠানে কয়েকশ’ বাংলাদেশী পরিবার মিলিত হন।

বাংলাদেশী কমিউনিটির সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত ছিল এই আয়োজন। দল-মত নির্বিশেষে সবাই শীত উৎসবে জড়ো হন। তারা বিভিন্ন ধরনের শীতের পিঠা, কাবাব, পায়েস, চটপটি, ফুসকা, কেকসহ মুখরোচক বাংলাদেশী খাবার পরিবেশন করেন। পর্তুগাল বাংলা প্রেসক্লাব -এর পক্ষ থেকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের পিঠা উৎসবে বাংলাদেশী পার্বনের স্বাদ উপভোগ করেন সবাই। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে শিশুদের বিস্কুট দৌড় প্রতিযোগিতার সঙ্গে নারীদের বালিশ খেলা এবং পুরুষের হাড়ি ভাঙ্গার প্রতিযোগিতা ছিল উৎসবমুখর। অনুষ্ঠানে মেহেদী উৎসবে বাহারি নকশায় হাত রাঙিয়ে তুলেন অনেক নারী।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হয়।

লিসবনের সবচেয়ে বড় পার্কের মনোরম পরিবেশে বনভোজনের আমেজে মধ্যাহ্নভোজে মিলিত হন কয়েকশ বাংলাদেশি।

Reneta

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে সিনিয়র সহ- ভাপতি এফ, আই রনি ও সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের সঞ্চালনায় প্রতিযোগিতায় বিচারক হিসেবে বিজয়ীদের কাছে হাতে পুরস্কার তুলে দেন কমিউনিটি ব্যক্তিত্ব ও লেখক ফৌজিয়া তসলিম উদ্দিন, পর্তুগাল আওয়ামীলীগ -এর ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলওয়ার হোসাইন, পর্তুগাল বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত সেলিম, আওয়ামীলীগের সহসম্পাদক ইমরান হোসাইন ভূঁইয়া, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহিদ পারভেজ, পর্তুগাল যুবদল নেতা মুহি উদ্দীন, পর্তুগাল যুবলীগ নেতা অনুপম মেহদী, তানভীর আলম জনি।

উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি রনি মোহাম্মদ, কোষাধক্ষ্য জাহিদ কায়সার, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর, সহসাংগঠনিক সমির দেবনাথ, আন্তর্জাতিক সম্পাদক মুহি উদ্দীন, সিনিয়র সাংবাদিক এস এম আজাদ প্রমূখ।

শেষ বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পরে কণ্ঠশিল্পী এফ আই রনির শ্রুতিমধুর গানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্তুগাল বাংলা প্রেসক্লাবপর্তুগালে উইন্টার ফ্যাস্টিভ্যালবাংলাদেশি কমিউনিটির উইন্টার ফেস্টিভ্যাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT