ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত হওয়ায় উপমহাদেশের কিংবদন্তী রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গাজীপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে নানা আয়োজনে সম্মাননা জানানো হয় বরেণ্য এই শিল্পীকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন সংবর্র্ধনা পাওয়া অনেক সম্মানজনক বলে মনে করেন গুণী এই শিল্পী।






