চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জোহরান… ইউ বিউটি’, মীরাপুত্রে মজেছে হলিউড-বলিউড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। যিনি বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ও অধ্যাপক মাহমুদ মামদানির পুত্র! তার এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন বলিউডের কিংবদন্তী অভিনেত্রী শাবানা আজমি, জয়া আখতার, হংসল মেহতা, সোনম কাপুর, আলি ফজল ও তিলোত্তমা সোমসহ বহু বলিউড তারকা।

নিউ ইয়র্কের ইতিহাসে একাধিক দিক থেকে নতুন রেকর্ড গড়ে মেয়র নির্বাচিত হয়েছেন মীরাপুত্র ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। একাধারে তিনি নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম, প্রথম ভারতীয় বংশোদ্ভূত, প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া এবং গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কমবয়সী মেয়র!

আগামী ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। নায়ারের ‘দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’ (২০১১) ছবিতে অভিনয় করা শাবানা আজমি ফেসবুকে লিখেছেন, “জোহরান মামদানি জয়ী হয়েছেন! আমি উচ্ছ্বসিত- শুধু তিনি মীরা ও মাহমুদের ছেলে বলেই নয়, বরং তিনি যেভাবে ন্যায় ও সামাজিক ন্যায্যতার আশা জাগিয়েছেন, সেটির জন্য। আমি তাঁর প্রচারাভিযান খুব মনযোগ দিয়ে দেখেছি। নানা নেতিবাচক প্রচারণা, এমনকি ট্রাম্পের হাস্যকর মন্তব্য-‘আমি ওর চেয়ে দেখতে ভালো!’ এর মাঝেও জোহরান নিজের অবস্থানে অটল থেকেছেন। তিনি তরুণ, প্রতিশ্রুতিশীল… আরও শক্তি পাক!”

পরিচালক জয়া আখতার ইনস্টাগ্রামে লিখেছেন, “জোহরান… ইউ বিউটি!” পোস্টে সকলেই ‘সালাম বোম্বে’ খ্যাত নির্মাতা মীরা নায়ারকে মেনশন করেছেন।

হংসল মেহতা পোস্ট করে লিখেন,“অন্ধকার সময়ের মাঝে এক টুকরো আশা। অভিনন্দন জোহরান এবং গর্বিত মা মীরা নায়ার!”

অভিনেত্রী সোনম কাপুর, আলি ফজল ও তিলোত্তমা সোমও সামাজিক যোগাযোগমাধ্যমে জোহরানের জয়ের খবর শেয়ার করেছেন।

Reneta

মীরা নায়ারের ‘এ স্যুইটেবল বয়’ সিরিজে অভিনয় করা নামিত দাস একটি পুরোনো ছবি শেয়ার করে লিখেছেন,“আমেরিকান রাজনীতি সম্পর্কে আমার জ্ঞান খুব অল্প, কিন্তু জোহরানের এই জয় যেন ব্যক্তিগত এক বিজয় মনে হচ্ছে। যে শহরকে একসময় সে স্বপ্ন দেখেছিল, আজ সেই শহরের নেতৃত্ব নিচ্ছে সে। মীরা ও মাহমুদের জন্যও সমান আনন্দের মুহূর্ত। জোহরান, তোমার উষ্ণতা আর সরলতার দৃষ্টি পৃথিবীর খুব প্রয়োজন।”

জোহরানের জয়ে আনন্দ প্রকাশ করেছেন হলিউড তারকারাও। অস্কারজয়ী লুপিতা নিয়ং’ও ইনস্টাগ্রামে জোহরানের জয়ের পোস্ট শেয়ার করে লিখেছেন, “ইয়াপ!!!” নায়ারের কুইন অব কাটওয়ে (২০১৬)-এর এই অভিনেত্রী পুরো প্রচারাভিযান জুড়ে মামদানির পাশে ছিলেন।

একই ভিডিও হাল্ক খ্যাত অভিনেতা মার্ক রাফালোও শেয়ার করেন, আর পেদ্রো পাসকাল পোস্ট করেন মামদানির একটি ছবি।

সালাম বোম্বে, মিসিসিপি মাসালা, মনসুন ওয়েডিং, দ্য নেমসেক ও এ স্যুইটেবল বয়–এর মতো প্রশংসিত কাজের নির্মাতা মীরা নায়ার। ছেলের মেয়র নির্বাচনের প্রচারে সক্রিয়ভাবে তাকে অংশ নিতে দেখা গেছে।

গেল ১০ অক্টোবর ‘মমস ফর মামদানি’ নামে এক ভিডিও বার্তায় তিনি নিউ ইয়র্কের সব মায়েদের আহ্বান জানিয়ে বলেছিলেন, “চলুন, আমাদের সম্মিলিত মা–শক্তি দিয়ে জোহরানকে সামনে পাঠাই। সে সাহসী, নীতিনিষ্ঠ, সবার মর্যাদার জন্য কাজ করতে চায়। আমি তাকে বড় হতে, নেতৃত্ব দিতে ও শুনতে দেখেছি। হয়তো আমি পক্ষপাতদুষ্ট, কিন্তু তার মতো নেতৃত্বই আজ পৃথিবীর দরকার- যা ক্ষমতা বা সুবিধাবাদের উপর নয় বরং গড়ে উঠেছে সহমর্মিতা ও ন্যায়ের ওপর।”

উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া জোহরান মামদানি সাত বছর বয়সে পরিবারের সঙ্গে নিউ ইয়র্কে আসেন এবং ২০১৮ সালে তিনি মার্কিন নাগরিকত্ব পান। মা ভারতীয় হলেও জোহরানের বাবার বাড়ি উগান্ডায়। ট্রিবিউট ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলি ফজলজয়া আখতারজোহরান মামদানিতিলোত্তমা সোমনিউ ইয়র্কবলিউডমীরা নায়ারমেয়রলিড বিনোদনশাবানা আজমিসোনম কাপুরহলিউডহংসল মেহতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান ম্যাচের আগে ভ্রমণ জটিলতায় সালাহর মিশর

জুন ২২, ২০২৬

নেইমার ফেরায় বিচলিত নন স্কটল্যান্ডের ডিফেন্ডার

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে ২০২৬ অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

জুন ২২, ২০২৬

চোটে বিশ্বকাপ শেষ জার্মান তারকার

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT