চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বানভাসিদের জন্য চারুকলায় দুই দিনব্যাপী কনসার্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৪
বিনোদন
A A
বিভিন্ন শিল্পীদের সংগীত পরিবেশনের ছবি, বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার্তদের সহায়তার উদ্দেশে নিয়মিত কনসার্ট আয়োজন চলছে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। যেখান পারিশ্রমিক ছাড়াই অংশ নিতে দেখা যাচ্ছে দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডকে। গেল সপ্তাহেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছিলো ‘জরুরি সংযোগ কনসার্ট’। যেখান থেকে প্রায় ২১ লাখ টাকা সংগ্রহ করে ব্যয় করা হয়েছে বন্যার্তদের সেবায়।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় বানভাসিদের সহায়তার উদ্দেশে দেখা গেছে কনসার্ট আয়োজন। একই উদ্দেশ্যে এবার ঢাবির চারুকলা ইনস্টিটিউট আয়োজন করলো দুই দিনব্যাপী কনসার্টের।

চারুকলা পরিবার জানিয়েছে, বকুল তলার গান-১ শুক্রবার (৩০ আগস্ট) ও শনিবার (৩১ আগস্ট) সারাদেশে বন্যার্ত মানুষের পুনর্বাসনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট দুই দিনব্যাপী উন্মুক্ত কনসার্টের আয়োজন করেছে। কনসার্টে নগদ অর্থ সংগ্রহ করার জন্য থাকবে বুথ। এছাড়াও বন্যার্তদের জন্য সংগ্রহ করা হবে ব্যবহারযোগ্য জামাকাপড়সহ অন্যান্য ত্রাণ সামগ্রী।

Banglabid

প্রথম দিনে কনসার্টে অংশ নিবে ব্যান্ড শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, আপেক্ষিক, সর্বনাম, অর্ঘদেব এবং চারুকলার গানের দল। কনসার্টের দ্বিতীয় দিন শনিবার একই মঞ্চে গাইবে জলের গান, মেঘদল, হাইওয়ে, কাকতাল, আহমেদ সানি, বাউলা এবং আনান সিদ্দিকা। বিকেল ৪টায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।

শ্রোতাদর্শকদের উদ্দেশে শুক্রবার ব্যান্ড শিরোনামহীন জানায়,“আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা যারা গান শুনতে আসবেন সবাই কোন না কোন ভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন।”

একইসঙ্গে দলটির পক্ষ থেকে জানানো হয়, বন্যার্তদের জন্য এটি হতে যাচ্ছে চলতি সপ্তাহে বিনা পারিশ্রমিকের তৃতীয় কনসার্ট। বন্যার্তদের সহায়তায় এই ধারা সামনে অব্যাগত রাখবেন বলেও জানায় ব্যান্ডটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্ঘদেবআপেক্ষিকআহমেদ সানিকনসার্টকাকতালচারুকলাজলের গানবন্যার্তবাউলামেঘদললিড বিনোদনশিরোনামহীনসর্বনামসোনার বাংলা সার্কাসহাইওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

মির্জা ফখরুলের মনোনয়নপত্র ইসিতে জমা দিয়েছে বিএনপি

আগস্ট ১৩, ২০২৬

‘শমিত আসছেন’ খবরে নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজে ঝড়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ লাখ ৫৬ হাজার কিশোরের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ!

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ধরা পড়ল ‘ধাতিনা ভোল’ মাছ, দাম ৩ লাখ ৫৫ হাজার

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT