চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে। সফরের আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোসহ কয়েকটি শর্ত নয়াদিল্লির সামনে তুলে ধরেছে ঢাকা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব শর্তকে কঠিন হিসেবে উল্লেখ করা হয়েছে। শর্তগুলো পূরণ না হলে দ্বিপক্ষীয় সফর পিছিয়ে যেতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ভারতের টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাব্য সফর নিয়ে এসব তথ্য উঠে আসে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে বাংলাদেশ কয়েকটি কঠোর শর্ত দিয়েছে। আর ইন্ডিয়ান এক্সপ্রেস শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিকে ঢাকার ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করেছে।

Banglabid

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) রাজনৈতিক মিত্রদের চাপের কারণে সরকার নয়াদিল্লির সামনে এসব শর্ত তুলে ধরেছে। এর মধ্যে শেখ হাসিনাসহ বাংলাদেশে বিচারাধীন বা পলাতক অন্য ব্যক্তিদের ফেরত পাঠানো এবং সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরির বিষয় রয়েছে।

তবে ভারতীয় কূটনৈতিক মহলের একাংশ মনে করছে, এত দ্রুত এসব শর্ত মেনে নেওয়া নয়াদিল্লির জন্য কঠিন হতে পারে।

বাংলাদেশের অবস্থান সম্পর্কে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিমও স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জানান, কয়েক সপ্তাহ ধরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছে। তবে সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হওয়াকে গুরুত্বপূর্ণ মনে করছে ঢাকা।

Reneta

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য সংবাদ সম্মেলনের পর সেই পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনা ওই সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় বাংলাদেশ তার অবস্থান ভারতকে জানিয়েছে।

এর পাশাপাশি শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে ঢাকা। দুই দেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় শহীদ শরিফ ওসমান হাদি হত্যায় অভিযুক্তদেরও হস্তান্তরের অনুরোধ করা হয়েছে। এসব বিষয়ে ভারতের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

এদিকে ভারতীয় সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে দেওয়া আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও বহাল আছে।

এর আগে দ্বিপক্ষীয় সফরের জন্য ২১ আগস্ট একটি সম্ভাব্য তারিখ প্রস্তাব করেছিল ভারত। তবে চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারতীয় কর্তৃপক্ষ তাদের আইন ও প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে বলে জানিয়েছে দেশটির সূত্র।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার প্রথম শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া তারেক রহমানের সরকারও সেই দাবি পুনর্ব্যক্ত করেছে।

গত ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যের পর দুই দেশের মধ্যে বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে। ওই সংবাদ সম্মেলনে তিনি আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেন। তবে ভারত সরকার জানিয়েছে, ওই সংবাদ সম্মেলনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না এবং তারা শেখ হাসিনাকে কোনো ধরনের সমর্থনও দেয়নি।

সব মিলিয়ে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এখন শুধু একটি দ্বিপক্ষীয় সফরের বিষয় নয়, বরং শেখ হাসিনার প্রত্যর্পণসহ একাধিক স্পর্শকাতর ইস্যুর সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। ফলে ঢাকার শর্ত, নয়াদিল্লির আইনি অবস্থান এবং দুই সরকারের কূটনৈতিক আলোচনার ওপরই নির্ভর করছে সফরটি শেষ পর্যন্ত কবে এবং কোন পরিবেশে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী তারেক রহমানভারতভারত সফরসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

পরবর্তী

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

পরবর্তী
রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

দুই স্ত্রীর সংঘাতে জ্ঞান হারালেন মিশর কোচ, প্রথম স্ত্রীকে দিলেন ডিভোর্স

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT