সিঙ্গাপুর আরবিট্রেশন সেন্টারে সালিশি মামলা খারিজ হয়ে যাওয়ায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বন্ধ থাকা কাজ শুরু করতে বাধা নেই বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। এবার বাকি কাজ শেষ করার দায়িত্ব পেয়েছে দুই চীনা কোম্পানি। জটিলতা নিরসন করে এক মাসের মধ্যেই কাজ শুরু করা সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা কঠিন বলে মনে করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ।






