চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জটিলতা কাটিয়ে শুরু হচ্ছে ঢাকা এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ

লায়লা নওশিনলায়লা নওশিন
৯:২৮ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

সিঙ্গাপুর আরবিট্রেশন সেন্টারে সালিশি মামলা খারিজ হয়ে যাওয়ায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বন্ধ থাকা কাজ শুরু করতে বাধা নেই বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। এবার বাকি কাজ শেষ করার দায়িত্ব পেয়েছে দুই চীনা কোম্পানি।

জটিলতা নিরসন করে এক মাসের মধ্যেই কাজ শুরু করা সম্ভব হলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা কঠিন বলে মনে করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ।

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ-পিপিপি মডেলে ঢাকার প্রথম দ্রুতগতির উড়ালসড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য থাইল্যান্ডভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ইতাল-থাই ডেভেলপমেন্ট কোম্পানির সঙ্গে ২০১১ সালে চুক্তি করে বাংলাদেশ সরকার। কিন্তু প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে না পারায় ২০১৯ সালে প্রতিষ্ঠানটি কোম্পানির ৪৯ শতাংশ শেয়ার চীনা কোম্পানী শ্যাংডং ও সিনোহাইড্রোর কাছে বিক্রি করে দেয়।

পরে শেয়ারের বিপরীতে এক্সিম ব্যাংক চায়না ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নার কাছ থেকে ৮৬১ মিলিয়ন ডলার ঋণ নেয় ইতাল-থাই। কিন্তু চলতি বছর সুদ পরিশোধ নিয়ে ঝামেলায় এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ নিয়ে দেখা দেয় জটিলতা। হয় মামলা। ঢাকার কোর্ট থেকে সিঙ্গাপুর আরবিট্রেশন সেন্টারে গড়ায় সালিশি মামলা। সেখান থেকে মামলাটি খারিজ হয়েছে। এবার নির্মাণের দায়িত্ব পুরোপরি পেয়েছে চীনা কোম্পানি।

জটিলতা দূর হওয়ায় প্রায় ৮ মাস বন্ধ থাকা এই প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। দুই নির্মাণ প্রতিষ্ঠানের দ্বন্দ্বের কারণে নির্ধারিত সময়ে এই প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে সংশয়। আগামী বছরের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ করতে সব ধরণের চেষ্টা চালানো হবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক্সপ্রেসওয়েঢাকা এক্সপ্রেসওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীনের সঙ্গে ঐকমত্য

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত পাসপোর্ট অফিস ও বিআরটিএ

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে ১ কোটি ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার চক্রবর্তী

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT