চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
১২:১৯ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, অস্থায়ী আবাসন শিক্ষার্থীদের আবাসন ভাতার দাবিতে গণ-অনশন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় এবার ‘কমপ্লিট শাটডাউন’(সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন) করেছেন দাবি জানানো শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও শহীদ সাজিদ ভবনে তালা লাগিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করে অনশনরত শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, সোমবার সকাল সাড়ে ৮টায় মেইন গেটসহ সব গেটে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। সকাল থেকেই ক্যাম্পাসে আসতে থাকেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। কিন্তু কোনো ক্লাস পরীক্ষায় বসেননি তারা। অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অন্যান্য শিক্ষার্থীরাও। এ সময় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটসহ সব গেট এবং ক্যাম্পাসের সব বিল্ডিংয়ে তালা ঝুলিয়ে দেন সাধারণ শিক্ষার্থীরা।

অনশনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় সংস্কারের কাজ চলছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, অনশন চালিয়ে যাব। আমাদের সঙ্গে এখন পর্যন্ত ওপর মহল থেকে যোগাযোগ করা হয়নি। যতক্ষণ পর্যন্ত এর সমাধান না আসছে, অনশন চালিয়ে যাব।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের শিক্ষার্থী আতাউল্লাহ আল আহাদ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের আবাসনব্যবস্থা নিরসন ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবেই চলবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা অ্যাকাডেমিক ভবনের গেট ছাড়ব না। দল-মত-জাতি নির্বিশেষে সবাইকে এ আন্দোলনে অংশগ্রহণের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।’

তিন দাবি নিয়ে রবিবার সকাল থেকে গণঅনশনে বসেন শিক্ষার্থীরা। গতকাল রাতে ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত ১২টার দিকে জবি বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হলের ছাত্রীরা বেরিয়ে এসে অবশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা দাবিসংশ্লিষ্ট চার দপ্তরের প্রতিনিধি ছাড়া অনশন ভাঙবেন না বলে জানান।

Reneta

তাদের দাবিগুলো হলো দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা; অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমপ্লিট শাটডাউনজগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ফসিলস’ ব্যান্ডের চন্দ্রমৌলির মরদেহ উদ্ধার, মিলেছে ‘সুইসাইড নোট’

পরবর্তী

বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

পরবর্তী

বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

হাঁটছেন খালেদা জিয়া, স্বাস্থ্যের উন্নতি হচ্ছে

সর্বশেষ

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT